Friday, October 30, 2020

লিচু চাষীদের জন্য কিছু পরামর্শ- অঙ্গন আমার প্রকৃতি

৩১ অক্টোবর, ড. কল্যাণ চক্রবর্তী: পশ্চিমবঙ্গে মার্চের শেষ থেকে শুরু করে এপ্রিল লিচুর ক্ষেত্রে গুটির বিকাশ দশা অর্থাৎ Fruit Development Stage। লিচুর ফল অনেকটা ক্ষুদ্র লবঙ্গের মত ধরে মুকুলের গুছিতে মার্চের শেষে, তা ক্রমাগত বড় হতে থাকে। লিচুর ফলন বাড়াতে প্রধানত দু'টি কাজ করা আবশ্যিক। 
প্রথম, লিচুর লবঙ্গ-দশায় গুটি ঝরে যাওয়া ঠেকাতে হরমোন সিঞ্চন। এজন্য এনএএ (NAA) ২০ পিপিএম হারে অথবা প্ল্যানোফিক্স প্রতি দশ লিটার জলে চার মিলিলিটার হারে মিশিয়ে স্প্রে করতে হবে। দ্বিতীয়, লিচু বাগিচায় সুষম আর্দ্রতা ধরে রাখতে নিয়মিত হাল্কা সেচ দিতে হবে। 
লিচুর সুরক্ষার জন্য এইসময় থায়াক্লোপ্রিড (Thiacloprid) ২১.৭ এস সি প্রতি লিটার জলে ০.৭৫ মিলিলিটার গুলে অথবা নোভালিউরন (Novaluron) ১০ ই সি প্রতি লিটার জলে ১.৫ মিলিলিটার অথবা এমামেক্টিন বেঞ্জোয়েট (Emamectin Benzoate) ৫% এস সি প্রতি লিটার জলে ০.৫ মিলিলিটার মিশিয়ে স্প্রে করা যেতে পারে।

নানা ধরনের ক্রোটন চাষ, কীভাবে পরিচর্যা করবেন - অঙ্গন আমার প্রকৃতি

নানা ধরনের ক্রোটন (Croton) – পরিচিতি, লাগানোর পদ্ধতি ও ব্যবহার ক্রোটন (Codiaeum variegatum) একটি অত্যন্ত জনপ্রিয় শোভাবর্ধক পাতা...