PGR
PGR হলো প্লান্ট গ্রোথ রেগুলেটর (Plant Growth Regulator) উদ্ভিদ তার শরীলে বিভিন্ন রকম হরমোন তৈরী করে,সেই হরমোনের কারণে ফুল ফল ও গাছের বৃদ্ধি বিকাশ কে সঠিক জায়গায় রাখতে হলে আমরা বাইরে থেকে PGR ব্যবহার করে থাকি।
PGR ব্যবহারের ফলে গাছের বৃদ্ধি বিকাশের সাহায্য করে।
গাছে ফুল ও ফল বৃদ্ধি করে।
ফলের রং ফুলের রং সঠিক ভাবে বজায় রাখে।
নানা রকম PGR পাওয়া যায় এবং এক একটির মধ্যে এক একটি হরমোন বা উপাদান থাকে যেমন ধরুন ফ্লোরা এটি একটি PGR আর এর মধ্যে থাকে নাইট্রোবেনজিন।
আবার পি.জি .আর বলে আর একটি PGR পাওয়া যায় যার মধ্যে থাকে হিউমিক অ্যাসিড।
এই রকম নানা PGR এর মধ্যে নানা রকম হরমোন থাকে যা গাছের বৃদ্ধি ফুল ও ফলের বৃদ্ধি তে সাহায্য করে।
PGR ব্যবহারের ফলে গাছে ফুল ঝরা ফল ঝরা রোধ করে।
যারা নতুন বাগান করছেন তাদের জন্য Seaweed PGR ভালো, কারণ এই PGR পরিমানে কম অথবা বেশি হলে গাছে ক্ষতি হবার ভয় নেই, অন্য PGR সব গুলি সঠিক পরিমানে না দিলে গাছের ক্ষতি হবার ভয় থাকে।
মিরাকুলান প্রতি লিটার জলে ১মিলি পরিমানে ব্যবহার করতে হয়, লেবু গাছে ফুল এলে এটা ব্যবহার করলে ভালো হয় বেশ।
Planofix এক লিটার জলে 4 ফোটা দিয়ে ব্যবহার করতে হয়।