Saturday, November 7, 2020

জারবেরা ফুলের পরিচর্যা - অঙ্গন আমার প্রকৃতি

🌿🌷জারবেরা 🌷🌿
ফুলের নাম জারবেরা  
বৈজ্ঞানিক নাম Gerbera hybrida 
 জারবেরা মুলত বিদেশী ফুল হলেও আমাদের দেশে অনেক দেখা যায় ,বিভিন্ন রঙের 30 ধরনের জারবেরা ফুল পাওয়া যায় ।।
🌷জারবেরা জন্য দোঁআশ বা বেলে দোঁআশ মাটি তে ভালো হয় ।। 
🌷একটি গাছ থেকে বছরে ৪০/৫০ টি ফুল পাওয়া যায় আর ফুলটি ১০দিন সতেজ থাকে।।
🌷ভালো ফুলের জন্য ,,,,,
১ টব কে হালকা রোদে রাখতে হবে ।।
২ জারবেরা ফুল টবে জল জমতে দেওয়া যাবে না ।।
৩ ফুল ফুটে মরে যেতে দেখলে ফুলটি কেটে দিতে হবে গাছে যাতে শুকিয়ে না যায় তার খেয়াল রাখতে হবে ।।
৪ গাছের পাতা মরে গেলে কেটে দিতে হবে ।।
৫ গাছে ১৫ অন্তর সরিষা খোল জল পাতলা করে দিতে হবে ।।
৬ টবের মাটি মাঝে মাঝে খুচিয়ে দিতে হবে ।।
🌷 সার হিসাবে গোবর সার দিলেই হবে ।।
🌷মাসে দুইবার ছত্রাক নাশক দিতে হবে ।।
🌷 গাছে পোকা মাকড় আক্রমন হলে,,,মাইট বা মাকড় আক্রমন হলে HAMLA ব্যবহার করতে হবে ।।
🌷জারবেরা গাছে মাঝে মাঝে সাদা মাছির আক্রমন হয় এক্ষেত্রে ULALA ব্যবহার করতে হবে প্রতি লিটার জলে ১মিলি হিসাবে ব্যবহার করতে হয় ।।
জারবেরা গাছের পাতা কুঁকড়ে গেলে MERRICK ব্যবহার করতে হবে

পেয়ারার ফলের সমস্যা: ফলমাছি (Fruit Fly) ও ফল পচা রোগের আক্রমণ

পেয়ারার ফলের সমস্যা: ফলমাছি (Fruit Fly) ও ফল পচা রোগের আক্রমণ ছবিতে দেখা যাচ্ছে পেয়ারার ফলের ভেতরের অংশ কালো হয়ে পচে গেছে এবং...