অঙ্গন আমার প্রকৃতি:
চাষিভাইদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে নিজের বাড়িতেই বানিয়ে ফেলুন রাসায়নিক ছত্রাকনাশক। বোর্দো মিশ্রন।
ইহা জমিতে বিভিন্ন প্রকার ছত্রাকজনিত রোগ যেমন - ধসা (Blight)
ঝলসা (Blast)
নাবি ধ্বসা (Late blight)
ডাউনি মিলডিউ এবং
মরীচা (Rust) ইত্যাদি নিরাময়ে সাহায্য করে। ইহা একটি উত্তম Contact Fungicide রুপে কাজ করে, মানে বাইরে থেকে রোগের বিরুদ্ধেও প্রোটেকশান দেয়। রোগের লক্ষ্মন প্রকাশের প্রাথমিক অবস্থায় এসব ওষুধ ব্যবহার করলে দোকান থেকে বেশি দাম দিয়ে ছত্রাকনাশক আর বেশি কিনতে লাগে না আবার একদম নাও কিনতে লাগতে পারে।
তাই অনন্ত একবার পরীক্ষামূলক ভাবে জমির কিছু অংশে প্রয়োগ করে দেখুন, লাভবান হতে পারেন।
আজকের আলোচনা মূলত বোর্দো মিশ্রন/Bordeaux Mixture নিয়ে।
বোর্দো মিশ্রন তৈরী: - তুঁতে/কপার সালফেট, চুন/ক্যালসিয়াম কার্বোনেট বা লাইমও বলে একে আর দরকার জল।
1. প্রথমে আলাদা দুটো পাত্রে চুন আর তুঁতে
মিহি করে গুড়া করে নিতে হবে।
2. 2 টি ছোট মাটির বা প্লাসটিকের পাত্রে আলাদা আলাদা 5 লিটার 5 লিটার করে মোট ১০ লিটার জল নিতে হবে। (মাটির পাত্র নিলে রাসায়নিক বিক্রিয়ার সম্ভাবনা কম থাকে)।
3. একটি মাটির পাত্রে 100 গ্রাম মিহি করা তুঁতে ও অন্য পাত্রে 100 গ্রাম মিহি করা চুন ঢেলে দিতে হবে।
4. বাঁশের কাঠি দিয়ে দুই পাত্রের তুঁতে ও চুন ভালভাবে ঘেটে নিতে হবে। এরপর ৮-১০ ঘণ্টা ভিজিয়ে রাখ হবে।
5. এরপর তুঁতের জলীয় দ্রবনটিকে চুনের জলীয় দ্রবনের পাত্রে ধীরে ধীরে ঢেলে ভালভাবে ঘেটে নিতে হবে। উল্টোটা যাতে না হয়। এটাই হল #বোর্দো মিক্সার।
তাহলে চুন থাকছে মোট 100 গ্রাম, তুৃঁতে থাকছে 100 গ্রাম আর জল থাকছে মোট 10 লিটার। তাহলে চুন, তুঁতে ও জলের অনুপাত - 1:1:100
এটা হল 1% সলিউশান। এটাই সঠিক মাত্রা।
তার মানে এটাও বলা যায় যে, চুন যদি 1 কেজি(1000 গ্রাম), তুঁতে যদি 1 কেজি নেওয়া হয় তাহলে জল নিতে হবে 100 লিটার। সুতরাং এখানে চুন, তুঁতে ও পানির অনুপাত হবে
1:1:100 (কারন- 1 গ্রাম কোনোকিছু 1 লিটার জলের সমতূল্য )। মিশ্রনটি প্রশম থেকে সামান্য ক্ষারীয় হবে, কিন্তু কখনই যেন আম্লিক না হয়, হলে বুঝতে হবে অনুপাতে ভুল হয়েছে।
#মিক্সারটি সঠিক মাত্রায় হয়েছে কিনা তা বাইরে কিভাবে বুঝব:-
সেই মিশ্রনে স্টিলের চাকুর অগ্রভাগ ডুবিয়ে দেখে নিন লালচে দাগ পড়ে কিনা। যদি চাকুতে লাল দাগ না পড়ে তবে বুঝতে হবে মিশ্রণ মাত্রা সঠিক হয়েছে আর যদি লালচে দাগ পড়ে তো বুঝবেন মিশ্রনটি আম্লিক হয়ে গেছে। তখন আবার প্রয়োজন মত জল বা চুন বা তুঁতে মিশিয়ে অনুপাতটি ঠিক করতে হবে যাতে ওভারঅল অনুপাত 1:1:100 ই থাকে।
সাবধানতা: -
1. এই অনুপাতটি একদম কাটায় কাটায় সঠিক হওয়া মাস্ট, তা নাহলে গাছের উপর বিরুপ প্রতিক্রিয়া পড়তে পারে। তাই ওজন মেপে মেপে সব কিছু দিতে হবে।
2. ধাতুর কোনো পাত্র নেবেন না। কারন তাতে রাসায়নিক বিক্রিয়া হওয়ার সম্ভাবনা থাকে।
3. মিশ্রনটিকে কাঠি দিয়ে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে তৈরী করতে হবে।
4. চুনের দ্রবনটিকে কখনও তুঁতের দ্রবনে ঢালবেন না। সর্বদাই,, তুঁতের দ্রবনটাকেই চুনের দ্রবনের মধ্যে ঢালবেন।
5. গরম জল ব্যবহার করা যাবে না।
6. ইহাকে তৈরী করার পরে ওই দিনই 2-3 ঘনটার মধ্যে স্প্র করে দিতে হবে গাছে। সংরক্ষন করে রাখা যায় না।
7. এর সাথে অন্য কোনো রাসায়নিক অ্যাড করা যাবে না
8. ধান, গম ইত্যাদি ঘাস জাতীয় ফসলে কম ব্যবহার করাটাই শ্রেয়, ইহা মূলত ফলগাছ, সবজী, বিভিন্ন Plantation crops যেমন - সুপারি, কফি, বিভিন্ন বাদাম প্রভৃতি শক্ত ফসলের জন্য। জন্য। তবুও পরীক্ষামূলক ভাবে গমে দিয়ে দেখতে পারেন যদি ছত্রাক জনিত রোগ (যেমন- মরীচা )লাগে তো।
9. টমেটো তে , আপেলে, পীচ ফলে, ভুট্টার কিছু জাতে আর ধানের কিছু ছোটো জাতে দেবেন না , পাতায় বিষক্রিয়া হতে পারে ।
ব্যবহার ও গুরুত্ব - এটাকে তৈরী করে ডাইরেক্ট গাছে স্প্রে করুন।
আলুর নাবি ধসা, আলুর জলদি ধসা, আঙুরের ডাউনি মিলডিও , লাউ, কুমড়ো, ঝিঙ্গা, পটল এসবের ডাউনি মিলডিউ , আপেলের স্ক্যাব, বাদামের টিক্কার রোগ, লেবুর ক্যাঙ্কার, লেবুর স্ক্যাব, বিভিন্ন মরীচা রোগ, আমের অ্যানথ্রাকনোজ, ধানের ভূষো রোগ বা লক্ষ্মীর গু (false smut of rice ) , গমের মরীচা, গমের Smut, Bunt রোগ, বিভিন্ন ফসলের পাতায় বাদামি দাগ, গোল গোল #রিংয়ের মতো দাগ(Alterneria infection) , অাদার বিভিন্ন রোগ ইত্যাদির বিরুদ্ধে ভালো কাজ করে।
(ফসলের বিভিন্ন রোগের লক্ষ্মণ ও ছবি দেখে রোগকে চিহ্নিত করতে Google এ রোগের নাম লিখে সার্চ করুন। )
বোর্দো মিশ্রণ ব্যাকটেরিয়া জনিত রোগের বিরুদ্ধেও ভালো কাজ করে।
[বোর্দো মিশ্রন বিশেষভাবে Oomycota জাতীয় ছত্রাকের বিরুদ্ধে ফলপ্রদ। ]