Sunday, May 19, 2024

যেসব গাছ গুলি আপনার ঘর ঠান্ডা করে রাখবে - অঙ্গন আমার প্রকৃতি

যেসব গাছ ঘর ঠান্ডা করে:

ঘরে গরমে টিকতে পারছেন না? এই গাছগুলি রাখুন, ঘর ঠান্ডা হয়ে যাবে অনেকটাই।কিছু কিছু গাছ ঘরের বাতাস ঠান্ডা করে দিতে পারে। গরম কালে ঘরের ভিতরে এই গাছগুলি রাখলে ঘরের তাপমাত্রা কমে।

চারা অবস্থায় এই সব গাছ বসিয়ে দিতে পারেন। বা বড় অবস্থায় জোগাড় করতে পারেন। দেখে নিন, কোন কোন গাছ আপনার ঘরের তাপমাত্রা কমিয়ে দিতে পারে।

স্পাইডার প্ল্যান্ট: এই গাছ তাপমাত্রা অনেকখানি কমায়। ঘরে দূষিত বাতাস দুর করে অক্সিজেনে ভরিয়ে তোলে।

অ্লোভেরা: এই গাছ ঘরের তাপমাত্রা কমায়। ফলে গরমে এটি ঘরে রাখতে পারেন। এর আরও বহু গুণ আছে। বাতাস থেকে দূষিত পদার্থ টেনে নিয়ে সাফ করতে পারে এটি।

স্নেক প্লান্ট: শোওয়ার ঘরে রাখার জন্য খুবই কাজের গাছ এটি। বাতাস পরিশুদ্ধ করে। ঘরে অক্সিজেনের মাত্রা বাড়ায়। পাশাপাশি তাপমাত্রাও কমায়।

মানি প্ল্যান্ট: এটি অতি পরিচিত একটি গাছ। এর পাতাও বাতাস ঠান্ডা করে। তবে মানিপ্লান্টের পাতা হলুদ হয়ে গেলে সঙ্গে সঙ্গে কেটে ফেলে দিন।

পাম গাছ: ইনডোর প্লান্ট হিসাবে খুবই জনপ্রিয়। এটিও ঘরের বাতাস থেকে দূষিত পদার্থ টেনে নিতে পারে। তার পাশাপাশি এটি কমিয়ে দেয় ঘরের তাপমাত্রাও।

চাইনিজ এভারগ্রিন: একটি রাখলে হবে না, এই গাছ একসঙ্গে অনেকগুলি রাখতে হয়। তাতেই কমতে পারে ঘরের তাপমাত্রা। এটি ঘরের বাতাসকেও পরিশুদ্ধ করে।

পেয়ারার ফলের সমস্যা: ফলমাছি (Fruit Fly) ও ফল পচা রোগের আক্রমণ

পেয়ারার ফলের সমস্যা: ফলমাছি (Fruit Fly) ও ফল পচা রোগের আক্রমণ ছবিতে দেখা যাচ্ছে পেয়ারার ফলের ভেতরের অংশ কালো হয়ে পচে গেছে এবং...