জানুয়ারি মাসে সাধারণত লেবুগাছে ফুল আসতে শুরু করে,কিছু কিছু লেবুগাছে সারাবছর ফুল আসে।
এই সময় বিশেষ কিছু যত্ন করলে গাছে পরিপূর্ণ ফুল ও ফল পাবেন।
ডিসেম্বরে লেবু গাছ ডরমেন্সীতে থাকে।
জানুয়ারির শেষে ডরমেন্সী ভেঙে গাছে ফুল আসে।
ডিসেম্বরের এই সময় গাছের পাতা ঝড়ে যায়।তবে ভয়ের কিছু নেই।
এটা স্বাভাবিক একটি বিষয়।
সেচ ব্যবস্থাপনা:
এই সময় জল কম দিতে হবে। টবের মাটির জল শুকালেই তবেই দিতে হবে। বেশি জল দিলেই গাছ ফুল দেবেনা, বরং গাছ খুশি হয়ে বেশি বেশি ডাল-পালা ও নতুন পাতা দিতে থাকবে। এই সময়টিতে গাছকে কষ্ট দিতে হবে।
সার প্রয়োগ:
এই সময় নাইট্রোজেন ঘটিত সার দেওয়া যাবে না।হাড়ের গুড়ো গাছের গোড়ায় দিতে হবে,
MOP বা লাল পটাশ মাটিতে দিতে হবে।
SOP বা সাদা পটাশ গাছে ১লিটারে ১ গ্রাম মিশিয়ে স্প্রে করবেন, মাসে একবার হিউমিক এসিড দিতে হবে এবং গাছে চুন জল দিতে পারেন, এতে করে ক্যালসিয়ামের ঘাটতি পূরন হবে।
ঔষধ:
নিয়মিত কীটনাশক ব্যবহার করতে হবে।প্রতি পনেরো দিনে একবার। মাসে দুবার ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে।
এই সময় গাছে PGR বা ভিটামিন ব্যবহার করবেন।
ফ্লোরা বা প্লানোফিক্স বা বাম্পার ব্যবহার করতে পারেন।
মিরাকুলান ফুল আসার পর ববহার করলে ভাল ফলাফল পাওয়া যায়। এটি একবার ব্যবহার করবেন।
মাটি খুঁড়বেন না সার মাটির উপর ছড়িয়ে দেবেন। তার উপর অল্প পরিমান মাটি দিয়ে চাপা দিয়ে দিতে হবে ।
গাছে প্রচুর রোদের ব্যবস্থা করতে হবে।শুকনো ডাল বা অপ্রয়োজনীয় ডাল পালা কেটে দিতে হবে।
যাতে করে গাছে রোগ বা পোকা-মাকড় আক্রমণ না করতে পারে ও গাছের খাদ্য সঠিক ভাবে ব্যবহার হয়।