Thursday, December 3, 2020

ফুল গাছে মারাত্মক ক্ষতিকর মিলিবাগ, জেনেনিন প্রতিকার - অঙ্গন আমার প্রকৃতি

আসুন চিনে নেই মিলিবাগকে

মিলিবাগ চেনার উপায়- দুধের মত সাদা বর্ণের এবং মোম জাতীয় পাউডার দ্বারা নরম দেহ আবৃত থাকে।
ক্ষতির কারণ - এরা কচি ফল,পাতা ও ডালের রস চুষে নেয়, ফলে গাছ দুর্বল হয়। এরই সাথে মাঝে মাঝে পিপরার দেখা যায়। এর আক্রমণে অনেক সময় পাতা ঝরে যায় এবং ডাল মরে যায়।

মিলিবাগ দমন ও প্রতিরোধের উপায়:-
👉অনেক সময় আমরা লক্ষ্য করি কীটনাশক প্রয়োগ করেও মিলিবাগ দমন করা যাচ্ছে না তার প্রধান কারণ তার দেহের মম জাতীয় আস্তরণ দ্বারা সুরক্ষিত থাকে।
👉ছোট টবের মধ্যে গাছ থাকলে সেটা শুইয়ে দিন তার পর শ্যাম্পু/সাবান জল স্প্রে করুন (সাবান ৫গ্রাম এক লিটার জলে)। সাবানের ফ্যাটি এসিড মিলিবাগ এর শরীরের সুরিক্ষিত আবরণ অপসারণের মাধ্যমে মিলিবাগ কে হত্যা করতে সহায়তা করে।দেহের আবরণ নষ্ট হওয়ার ফলে মিলিবাগ এর দেহকোষের ভিতর থেকে তরল পদার্থ ছিদ্র পথে বের হয়ে আসে এবং মারা যায়।
👉 শ্যাম্পু/সাবান স্প্রে করার পর বাইরের আবরণ উঠে যাবে তার ভিতরের অংশ বোঝা যাবে যেটা ছবি তে দেওয়া আছে। ৩০ মিনিট পর কীটনাশক স্প্রে করে দিন।মিলিবাগ দমনে একতারা ভালো কাজ করে। ১ গ্রাম  এক লিটার জলে।
👉আবার সাবান/শ্যাম্পু/একতারা মিশিয়েও করতে পারেন। এর পরেও দেখা গেলে ১০ দিন পরে আর একবার করুন।
👉এমন ভাবে স্প্রে করতে হবে যাতে গাছের মাটিতে না পরে, সেই জন্য পেপার বিছিয়ে দিতে হবে।
👉গাছের গোড়ার মাটি থেকে ১৫-২০ সেমি উপরে স্বচ্ছ পলিথিন দিয়ে মুড়ে দিলে মিলিবাগ এর আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়।

এইপদ্ধতি আমি প্রয়োগ করি  তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা কিভাবে করেন সেটাও বলতে পারেন। ভুল ত্রুটি থাকলে অবশ্যই জানাবেন।
ধন্যবাদ।

নানা ধরনের ক্রোটন চাষ, কীভাবে পরিচর্যা করবেন - অঙ্গন আমার প্রকৃতি

নানা ধরনের ক্রোটন (Croton) – পরিচিতি, লাগানোর পদ্ধতি ও ব্যবহার ক্রোটন (Codiaeum variegatum) একটি অত্যন্ত জনপ্রিয় শোভাবর্ধক পাতা...