অঙ্গন আমার প্রকৃতি, ১৮ নভেম্বর, কোচবিহার: ছত্রাক সমন্ধে অনেকের অনেক ধারণা আছে নিশ্চই, এই পৃথিবীতে বিভিন্ন ধরনের ছত্রাক বর্তমান, এমন কিছু অপকারী ছত্রাক আছে, যা গাছপালা এমনকি মনুষ্য সমাজেও হানিকারক হয়ে থাকে, আবার কিছু ছত্রাক আছে যা খুবই উপকারী। আজ আমরা এমনই একটি উপকারী ছত্রাকের সমন্ধে জানবো, সেটি হলো ট্রাইকোডার্মা। ট্রাইকোডার্মা হলো জৈব ছত্রাক, ট্রাইকোডার্মা হলো নিজেই একটি ছত্রাক
তবে ক্ষতিকারক ছত্রাক না এটা একটি উপকারী ছত্রাক,
গাছ কে সমস্ত রকম ক্ষতিকারক ছত্রাক কে ধবংস করে। এই ট্রাইকোডামা ৫ থেকে ৬ প্রজাতির আছে।
ট্রাইকোডামা হলো একটি উপকারী ছত্রাক, এটি ব্যবহার করলে গাছের স্বাস্থ্য সুরক্ষা করে। মাটির উর্বরতা ও পুষ্টিমান বৃদ্ধি করে।
বিশ্ব জুড়ে ব্যবহার করা হয় এই ট্রাইকোডামা।
ব্যবহার:
১/ গাছের শিকড় পচা রোগ কে রোধ করে।
২/ কান্ড পচা,পাতায় দাগ রোধ করে।
৩/ গাছ ঢলে পড়া গাছে ধসারোগ রোগ প্রতিরোধ করে।
৪/ যে কোনো ধরনের চারা বসাবার আগে প্রতি লিটার জলে ১ গ্ৰাম ট্রাইকোডামা ব্যবহার করা যায়।
সতর্কতা:
এটা ব্যবহারে ৭দিন আগে ও ৭দিন পরে কোনো রাসায়নিক সার কীটনাশক ব্যবহার করা যাবে না।