Saturday, March 20, 2021

ছত্রাকনাশক নিজের হাতেই বানিয়ে ফেলুন - অঙ্গন আমার প্রকৃতি

অঙ্গন আমার প্রকৃতি:
চাষিভাইদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে নিজের  বাড়িতেই বানিয়ে ফেলুন রাসায়নিক ছত্রাকনাশক। বোর্দো মিশ্রন।
ইহা জমিতে বিভিন্ন প্রকার ছত্রাকজনিত রোগ যেমন - ধসা (Blight)
ঝলসা (Blast) 
নাবি ধ্বসা (Late blight)
ডাউনি মিলডিউ এবং
মরীচা (Rust) ইত্যাদি নিরাময়ে সাহায্য করে। ইহা একটি উত্তম  Contact Fungicide  রুপে কাজ করে, মানে বাইরে থেকে রোগের বিরুদ্ধেও প্রোটেকশান দেয়।  রোগের লক্ষ্মন প্রকাশের প্রাথমিক অবস্থায় এসব ওষুধ ব্যবহার করলে দোকান থেকে বেশি দাম দিয়ে  ছত্রাকনাশক আর বেশি কিনতে লাগে না আবার একদম নাও কিনতে লাগতে পারে।
  তাই অনন্ত একবার পরীক্ষামূলক ভাবে জমির কিছু অংশে প্রয়োগ করে দেখুন,  লাভবান হতে পারেন। 

আজকের আলোচনা মূলত বোর্দো মিশ্রন/Bordeaux Mixture  নিয়ে। 

বোর্দো মিশ্রন তৈরী: - তুঁতে/কপার সালফেট,  চুন/ক্যালসিয়াম কার্বোনেট বা লাইমও বলে একে আর দরকার জল। 

1. প্রথমে আলাদা দুটো পাত্রে চুন আর তুঁতে
মিহি করে গুড়া করে নিতে হবে।

2.  2 টি ছোট মাটির বা প্লাসটিকের পাত্রে আলাদা আলাদা 5 লিটার 5 লিটার  করে মোট ১০ লিটার জল নিতে হবে। (মাটির পাত্র নিলে রাসায়নিক বিক্রিয়ার সম্ভাবনা কম থাকে)। 

3. একটি মাটির পাত্রে 100 গ্রাম মিহি করা তুঁতে ও অন্য পাত্রে 100 গ্রাম মিহি করা চুন ঢেলে দিতে হবে। 

4. বাঁশের কাঠি দিয়ে দুই পাত্রের তুঁতে ও চুন ভালভাবে ঘেটে নিতে হবে। এরপর ৮-১০ ঘণ্টা ভিজিয়ে রাখ হবে।

5. এরপর  তুঁতের জলীয় দ্রবনটিকে   চুনের জলীয় দ্রবনের  পাত্রে ধীরে ধীরে  ঢেলে ভালভাবে ঘেটে নিতে হবে। উল্টোটা যাতে না হয়। এটাই হল #বোর্দো মিক্সার। 

তাহলে চুন থাকছে মোট 100 গ্রাম,  তুৃঁতে থাকছে 100 গ্রাম আর জল থাকছে মোট 10 লিটার।  তাহলে চুন,  তুঁতে ও জলের অনুপাত - 1:1:100
এটা হল 1% সলিউশান।  এটাই সঠিক মাত্রা।  
তার মানে এটাও বলা যায় যে,   চুন যদি 1 কেজি(1000 গ্রাম), তুঁতে যদি 1 কেজি নেওয়া হয় তাহলে জল নিতে হবে 100  লিটার।   সুতরাং এখানে চুন, তুঁতে ও পানির অনুপাত হবে
 1:1:100 (কারন- 1 গ্রাম কোনোকিছু  1 লিটার জলের সমতূল্য )। মিশ্রনটি প্রশম থেকে সামান্য ক্ষারীয় হবে,  কিন্তু কখনই যেন আম্লিক না হয়,  হলে বুঝতে হবে অনুপাতে ভুল হয়েছে। 

#মিক্সারটি সঠিক মাত্রায় হয়েছে কিনা তা বাইরে কিভাবে বুঝব:-

 সেই মিশ্রনে স্টিলের চাকুর অগ্রভাগ ডুবিয়ে দেখে নিন লালচে দাগ পড়ে কিনা। যদি চাকুতে লাল দাগ না পড়ে তবে বুঝতে হবে মিশ্রণ মাত্রা সঠিক হয়েছে আর যদি লালচে দাগ পড়ে তো বুঝবেন মিশ্রনটি আম্লিক হয়ে গেছে। তখন আবার প্রয়োজন মত জল বা চুন বা তুঁতে মিশিয়ে অনুপাতটি ঠিক করতে হবে যাতে ওভারঅল অনুপাত 1:1:100 ই থাকে।  

সাবধানতা: -  
1. এই অনুপাতটি একদম কাটায় কাটায়  সঠিক  হওয়া মাস্ট,  তা নাহলে গাছের উপর বিরুপ প্রতিক্রিয়া পড়তে পারে। তাই ওজন মেপে মেপে সব কিছু দিতে হবে। 

2. ধাতুর কোনো পাত্র নেবেন না।  কারন তাতে রাসায়নিক বিক্রিয়া হওয়ার সম্ভাবনা থাকে। 

3. মিশ্রনটিকে কাঠি দিয়ে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে তৈরী করতে হবে। 

4. চুনের দ্রবনটিকে কখনও তুঁতের দ্রবনে ঢালবেন না।  সর্বদাই,, তুঁতের দ্রবনটাকেই  চুনের দ্রবনের মধ্যে ঢালবেন। 

5. গরম জল ব্যবহার করা যাবে না। 

6. ইহাকে তৈরী করার পরে ওই দিনই 2-3 ঘনটার মধ্যে  স্প্র করে দিতে হবে গাছে।  সংরক্ষন করে রাখা যায় না।

7. এর সাথে অন্য কোনো রাসায়নিক অ্যাড করা যাবে না

8.  ধান, গম ইত্যাদি ঘাস জাতীয় ফসলে কম ব্যবহার করাটাই  শ্রেয়,  ইহা মূলত ফলগাছ,  সবজী, বিভিন্ন Plantation crops যেমন - সুপারি,  কফি,  বিভিন্ন বাদাম প্রভৃতি শক্ত ফসলের জন্য।  জন্য।  তবুও পরীক্ষামূলক ভাবে গমে দিয়ে দেখতে পারেন যদি ছত্রাক জনিত রোগ (যেমন- মরীচা )লাগে তো।

9. টমেটো তে , আপেলে, পীচ ফলে,   ভুট্টার কিছু জাতে আর ধানের কিছু ছোটো জাতে  দেবেন না , পাতায়  বিষক্রিয়া হতে পারে । 

ব্যবহার ও গুরুত্ব -  এটাকে তৈরী করে ডাইরেক্ট গাছে স্প্রে করুন। 

আলুর নাবি ধসা,  আলুর জলদি ধসা,  আঙুরের ডাউনি মিলডিও , লাউ, কুমড়ো, ঝিঙ্গা, পটল এসবের ডাউনি মিলডিউ , আপেলের স্ক্যাব,  বাদামের টিক্কার রোগ,  লেবুর ক্যাঙ্কার, লেবুর স্ক্যাব, বিভিন্ন মরীচা রোগ,  আমের অ্যানথ্রাকনোজ, ধানের ভূষো রোগ বা লক্ষ্মীর গু (false smut of rice ) , গমের মরীচা,  গমের  Smut,  Bunt রোগ,  বিভিন্ন ফসলের পাতায় বাদামি দাগ,  গোল গোল #রিংয়ের  মতো দাগ(Alterneria infection) ,  অাদার বিভিন্ন রোগ ইত্যাদির বিরুদ্ধে ভালো কাজ করে।  
 (ফসলের বিভিন্ন রোগের লক্ষ্মণ ও ছবি দেখে রোগকে  চিহ্নিত করতে Google  এ রোগের নাম লিখে সার্চ করুন। )

বোর্দো মিশ্রণ ব্যাকটেরিয়া জনিত রোগের বিরুদ্ধেও ভালো কাজ করে। 

[বোর্দো মিশ্রন বিশেষভাবে Oomycota  জাতীয় ছত্রাকের বিরুদ্ধে ফলপ্রদ। ]

সজনে ডাঁটার উপকারিতা - অঙ্গন আমার প্রকৃতি

অঙ্গন আমার প্রকৃতি: সজনে ডাঁটা অনেকেরই বেশ পছন্দের একটি সবজি। সজনে ডাঁটা কেবল খেতেই যে সুস্বাদু তা নয় বরং এটি স্বাস্থ্য সুরক্ষার কাজেও বেশ প্রয়োজনীয়। বসন্তের শেষের দিকে সজনে ডাঁটা বাজারে ওঠে। সজনের তরকারি এবং সজনের ডাল অনেকের কাছেই বেশ প্রিয় একটি খাদ্য.

সজনের উপকারিতা এবং পুষ্টিগুণ
১. ঠাণ্ডা জর, কাশি উপশম করে,
২. উচ্চ রক্ত চাপ নিয়ন্ত্রণ করে,
৩. পেটের হজম সমস্যা সমাধান,
৪. ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে,
৫. হাড় শক্ত ও মজবুত করে
কারন সজনে ডাটায় প্রচুর পরিমাণে আয়রণ, ক্যালসিয়াম এবং ভিটামিন থাকে। 
৬. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শরীরকে শক্তিশালী করে তোলে,
৭. মুখে রুচি বাড়ে,
৮. শ্বাসকষ্ট কমায়

অন্যান্য উপকারিতা:
এছাড়াও সজনে ডাটা কোষ্ঠকাঠিন্য দূর করে, লিভার ও কিডনি সুরক্ষিত রাখে। শরীরের বাড়তি ওজন কমাতে সাহায্য করে। তাই সজনের এই ভরা মৌসুমে আপনার খাদ্য তালিকায় সজনের তরকারি বা সজনের ডাল রাখতেই পারেন।

Monday, March 8, 2021

লিচু গাছে মুকুল ও ফল ঝরে যাচ্ছে? কি করবেন জেনে নিন

অঙ্গন আমার প্রকৃতি: লিচু গাছে মুকুল আসার আগ থেকে ফল আসা পর্যন্ত প্রায় ৩ মাস সঠিক পরিচর্যা করা অত্যন্ত জরুরি।

গাছের যথাযথ বৃদ্ধি ও ভালো ফলনের জন্য সঠিক নিয়মে ও পরিমাণমতো সার প্রয়োগ করা জরুরি। নিম্নে সারের পরিমাণ উল্লেখ করা হলো-

এক থেকে তিন বছর বয়সী গাছের জন্য গাছপ্রতি জৈবসার ১০ কেজি, ইউরিয়া ১৫০ গ্রাম, টিএসপি ৬০০ গ্রাম, এমওপি ২০০ গ্রাম।

চার-ছয় বছর বয়সী গাছের জন্য গাছপ্রতি জৈবসার ১০-১৫ কেজি, ইউরিয়া ৩০০ গ্রাম, টিএসপি ৬০০ গ্রাম, এমওপি ২৫০-৩০০ গ্রাম।

৭-১০ বছর বয়সী গাছের জন্য গাছপ্রতি জৈবসার ১৫-২০ কেজি, ইউরিয়া ৬০০ গ্রাম, টিএসপি ৭০০ গ্রাম, এমওপি ৫০০ গ্রাম।

১০ বছরের বেশি বয়সী গাছের জন্য গাছপ্রতি জৈবসার ২০-২৫ কেজি, ইউরিয়া ১০০০ গ্রাম, টিএসপি ৭৫০ গ্রাম, এমওপি ৬০০ গ্রাম।

গাছে যদি জিঙ্কের অভাব দেখা দেয় অর্থাৎ পাতা যদি তামাটে রঙ ধারণ করে তবে প্রতি বছর ৫০০ লিটার পানির সাথে ২ কেজি চুন ও ৪ কেজি জিঙ্ক সালফেট গুলে বসন্তকালে গাছে ছিটাতে হবে। ফল ঝরা কমাতে এটা সাহায্য করবে। ফল ফেটে যাওয়া কমাতে প্রতি ১০ লিটার পানিতে ১০ গ্রাম বোরিক পাউডার গুলে ফলে স্প্রে করা যেতে পারে।

উল্লিখিত সার বছরে ৩ কিস্তিতে ৩ ভাগ করে লিচু গাছে প্রয়োগ করতে হবে। ১ম কিস্তি বর্ষার শুরুতে ( ফল আহরণের পর ), ২য় কিস্তি বর্ষার শেষে ( আশ্বিন- কার্তিক মাসে ) এবং শেষ কিস্তি গাছে ফুল আসার পর প্রয়োগ করতে হবে। দুপুর বেলা গাছের ছায়া যতটুকু স্থানে পড়ে সেটুকু স্থানে মাটি কুপিয়ে আলগা করে সার প্রয়োগ করতে হবে।

#নিয়মিত সেচ প্রদান করতে হবে। মাটির ধরণ অনুসারে খরার সময় ১০-১৫ দিন পর পর সেচ দিতে হবে।

#গাছে মুকুল আসার আগে ১ বার, গাছে যখন ফল মটরদানার সমান হবে তখন ১ বার এবং মার্বেল আকার ধারণ করলে ১ বার প্লানোফিক্স ( ১ মিলি/৪.৫ লিটার পানি)/মিরাকুলান (১ মিলি/ লিটার পানি)/ফ্লোরা ( ২ মিলি/লিটার পানিতে ) মিশিয়ে স্প্রে করতে হবে।

#লিচু গাছে মুকুল আসার পর কিন্তু ফুল ফোটার আগে 
ল্যামডা সাইহ্যালোথ্রিন জাতীয় কোনো কীটনাশক ( ফাইটার/ ফাইটার প্লাস/ রীভা ২.৫ ইসি) ১ মিলি/লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। এছাড়া কার্বেন্ডাজিম জাতীয় একটি ছত্রাকনাশক (করজিম/আটোস্টিন/নোইন/বেনডাজিম ২ গ্রাম/লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। একই সময় ফ্লোরা ২ মিলি/লিটার পানিতে মিশিয়ে গাছে ভালোভাবে স্প্রে করতে হবে। লিচু গুটি বা মটরদানার সমান হলে একইভাবে উল্লিখিত কীটনাশক, ছত্রাকনাশক এবং পিজিআর ( PGR ) আরেক বার গাছে ভালোভাবে স্প্রে করতে হবে।

#ফল বৃদ্ধির সময় জিংক সালফেট ২ গ্রাম/ লিটার পানিতে মিশিয়ে ৩ সপ্তাহ পর পর গাছে স্প্রে করলে গাছে ফল ফাটা ও ফল ঝরা সমস্যা দূর হওয়াসহ এবং ফলের আকৃতিও বড় হয়।

Saturday, February 27, 2021

জেনে নিন অর্জুন গাছের যত ঔষধি গুন্ - অঙ্গন আমার প্রকৃতি

ভেষজ শাস্ত্রে ঔষধি গাছ হিসেবে অর্জুনের ব্যবহার অগণিত। বলা হয়ে থাকে, বাড়িতে একটি অর্জুন গাছ থাকা আর একজন চিকিত্‍সক থাকা একই কথা। এর ঔষধি গুণ মানব সমাজের দৃষ্টি আকর্ষণ করেছে সুপ্রাচীন কাল থেকেই। শারীরিক বল ফিরিয়ে আনা এবং রণাঙ্গনে মনকে উজ্জীবত করার ভেষজ রস হিসেবে অর্জুন ব্যবহারের উল্লেখ রয়েছে মহাভারত ও বেদ-সংহিতায়। তারপর যতদিন যাচ্ছে অর্জুনের উপকারী দিক ততই উদ্ভাসিত হচ্ছে। অর্জুন এমনি এক ধরনের ভেষজ উদ্ভিদ যা মানব কল্যাণে ব্যবহৃত হচ্ছে বহু যুগ ধরে।

এটি কমব্রিটেসি গোত্রের অন্তর্ভুক্ত। এ গাছটির বৈজ্ঞানিক নাম Terminalia arjuna , সংস্কৃত নাম ককুভ। বৃহদাকৃতির বহুবর্ষজীবী এই উদ্ভিদটি প্রায় ১৮-২৫ মিটার উচ্চতা বিশিষ্ট হয়ে থাকে। গাছটির মাথা ছড়ানো ডালগুলো নীচের দিকে ঝুলানো থাকে। পাতা দেখতে অনেকটা মানুষের জিহবাকৃতির। ছাল খুব মোটা এবং ধূসর বর্ণের। গাছ থেকে সহজেই ছাল উঠানো যায়। ফল দেখতে কামরাঙ্গার মত, পাঁচ খাঁজ বিশিষ্ট কিন্তু আকৃতিতে অনেক ছোট। শীতের শেষেই সাধারণত গাছ নিষ্পত্র হয়ে যায় এবং বসন্তে নতুন পাতায় গাছ ভরে যায়। নতুন পাতা গজানোর সময়েই গাছের শাখাগুলো পুষ্পমঞ্জরিতে ভরে ওঠে।

অর্জুনের কিছু উপকারী দিক বর্ণনা করা হলো:

হৃদরোগ: অর্জুনের প্রধান ব্যবহার হৃদরোগে। অর্জুন ছালের রস কো-এনজাইম কিউ-১০ সমৃদ্ধ। এই কো-এনজাইম কিউ-১০ হৃদরোগ এবং হার্ট অ্যাটাক প্রতিরোধ করে। বাকলের রস ব্লাড প্রেসার এবং কোলেস্টেরল লেভেল কমায়। অর্জুনের ছাল বেটে রস খেলে হৃদপিন্ডের পেশি শক্তিশালী হয় এবং হৃদযন্ত্রের ক্ষমতা বাড়ে। বাকলের ঘন রস দুধের সাথে মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে খেতে হবে। বাকলে রস না থাকলে শুকনো বাকলেরগুঁড়া ১-২ গ্রাম দুধের সাথে মিশিয়ে সকালে খালি পেটে খেতে হবে।

অ্যাজমা: অর্জুন ছালের পাউডার ১২ গ্রাম দুধের ক্ষীর বা পায়েসের সাথে মিশিয়ে খেলে অ্যাজমা আক্রান্ত ব্যক্তির অ্যাজমা রোগের স্থায়ী সমাধান হবে।

ক্ষয়কাশে: অর্জুন ছালের গুঁড়া, বাসক পাতার রসে ভিজিয়ে শুকিয়ে রাখতেন প্রাচীন বৈদ্যেরা। দমকা কাশি হতে থাকলে একটু ঘি ও মধু বা মিছরির গুঁড়া মিশিয়ে খেতে দিতেন। এতে কাশির উপকার হতো।

হাড় মচকে গেলে বা চিড় খেলে: অর্জুন ছাল ও রসুন বেটে অল্প গরম করে মচকানো জায়গায় লাগিয়ে বেঁধে রাখলে সেরে যায়। তবে সেই সাথে অর্জুন ছালের চূর্ণ ২-৩ গ্রাম মাত্রায় আধা চামচ ঘি ও সিকি কাপ দুধ মিশিয়ে অথবা শুধু দুধ মিশিয়ে খেলে আরও ভালো হয়।

বুক ধড়ফড়: যাদের বুক ধড়ফড় করে অথচ উচ্চ রক্তচাপ নেই, তাদের পক্ষে অর্জুন ছাল কাঁচা হলে ১০-১২ গ্রাম, শুকনা হলে ৫-৬ গ্রাম একটু ছেঁচে ২৫০ মিলি দুধ ও ৫০০ মিলি জলের সাথে মিশিয়ে জ্বাল দিয়ে আনুমানিক ১২৫ মিলি থাকতে ছেঁকে বিকাল বেলা খেলে বুক ধড়ফড়ানি অবশ্যই কমবে। তবে পেটে যেন বায়ু না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। লো-ব্লাড প্রেসারে উপযুক্ত নিয়মে তৈরি করে খেলেও অবশ্য প্রেসার বাড়বে।

রক্তপিত্তে: মাঝে মাঝে কারণে বা অকারণে রক্ত ওঠে বা পড়ে। সেক্ষেত্রে ৪-৫ গ্রাম ছাল রাত্রিতে জলে ভিজিয়ে রেখে সকালে ছেঁকে নিয়ে জলটা খেলে উপকার পাওয়া যায়।

ফোঁড়া: ফোঁড়া হলে পাতা দিয়ে ঢেকে রাখলে ফোঁড়া ফেটে যায়, তারপর পাতার রস দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায়।

ক্ষত বা ঘা: শরীরে ক্ষত বা ঘা হলে, খোস-পাঁচড়া দেখা দিলে অর্জুনের ছালের ক্বাথ দিয়ে ধুয়ে ছালের মিহি গুঁড়া জল দিয়ে মিশিয়ে লাগালে দ্রুত ঘা সেরে যায়।

কানের ব্যথায়: কানের ব্যথায় অর্জুন ব্যবহার করা হয়। কচি পাতার রস কানের ভিতরে দুই ফোঁটা করে দিলে কানের ব্যথা ভালো হয়।

যৌন রোগ: যাদের মধ্যে যৌন অনীহা দেখা দেয় তাদের ক্ষেত্রে অর্জুনের ছাল চূর্ণ উপকারী। এই ছাল চূর্ণ দুধের সাথে মিশিয়ে প্রতিদিন নির্দিষ্ট সময়ে নিয়মিত খেলে এই রোগ দূর হয়। এছাড়া যাদের শুক্রমেহ আছে তারা অর্জুন ছালের গুঁড়া ৪-৫ গ্রাম ৪-৫ ঘণ্টা আধা পোয়া গরম পানিতে ভিজিয়ে রেখে, তারপর ছেঁকে ওই পানির সাথে ১ চামচ শ্বেতচন্দন মিশিয়ে খেলে উপকার হয়।

রক্ত আমাশয়ে: ৪-৫ গ্রাম অর্জুন ছালের ক্বাথে ছাগলের দুধ মিশিয়ে খেলে রক্ত আমাশয় ভালো হয়।

হজম ক্ষমতা বাড়ায়: ডায়রিয়া বা পেটের অন্য কোনো সমস্যা দেখা দিলে অর্জুনের ছাল ৪৫-৩০ গ্রাম করে খেলে হজম ক্ষমতা বৃদ্ধি পায় ও অসুবিধা দূর হয়।

মুখ, জিহ্বা ও মাড়ির প্রদাহে : অর্জুনের ছাল এসব রোগের চিকিত্‍সায় ব্যবহৃত হয়। এটি মাড়ির রক্তপাতও বন্ধ করে। এছাড়াও অর্জুন ছাল সংকোচক ও জ্বর নিবারক হিসেবেও কাজ করে।

এছাড়াও এর রয়েছে অনেক ঔষধিগুণ। ইদানিং অর্জুন গাছের ছাল থেকে 'অর্জুন চা' তৈরি হচ্ছে যা হৃদরোগের জন্য অত্যন্ত কার্যকরী। DOS থেরাপি অনুযায়ী অর্জুন ফল দেখতে মানব দেহের হৃদপিন্ডের মতো তাই অর্জুনকে হৃদরোগের মহৌষধ বলা হয়।

Sunday, January 10, 2021

জেনে নিন গাছের খাদ্য তালিকা- অঙ্গন আমার প্রকৃতি

গাছকে ভালোবাসুন শিশুর মতো করে, তাহলেই  গাছপালা হয়ে উঠবে চমৎকার, ফুলের  প্রথাগতভাবে আমরা NPK চিনি। কিন্তু এছাড়াও আরও গুরুত্বপূর্ন তালিকা আছে, যেগুলো ছাড়া চমৎকার হবে না। হ্যাঁ  রাতারাতি কিন্তু এই চমৎকার হবে না। অপেক্ষা ও পর্যবেক্ষন ও প্রয়োগ খুবই প্রয়োজনীয়। 

খাবার এর তালিকার:
খাবার এর তালিকার দুটো ভাগ -   
1) Macro ও 
2) Micro        

Macro খাদ্য বা প্রধান খাদ্য -
1) Nitrogen    
2) Potassium 
3) Phosphorus 
4 ) Calcium 
5 ) Magnesium 
6 ) Carbon 
7) Hydrogen 
8) Oxygen 
9 ) Sulphar

Micro খাদ্য বা স্বল্পভোগ্য খাদ্য -
1)  Manganeese  
2) Molybdenum  
3 ) Boron 
4 ) Zinc 
5 )  Chlorine
 6 )  Copper  
7) Iron 
8) Nickel 
9 ) Cobalt 
10 ) Silicon  
11 ) sodium . 

(এর মধ্যে অনেকগুলো Non essential আছে , মাটির প্রকৃতি ও উদ্ভিদের চাহিদা ও পরিবেশের সাথেসাথে প্রয়োগ হেরফের হয়)                                                                                          পরবর্তী পর্যায়ে এই সারগুলোর কার কি কাজ জানা জরুরী । এর পরের লেখায় আসছি , অপেক্ষা করুন ।

Thursday, December 24, 2020

চায়ের কাপেই আপনার সেন্দর্য, আসুন জেনে নেই ভেষজ চা প্রস্তুতির পদ্ধতি - অঙ্গন আমার প্রকৃতি

ভেষজ চা !
চা এর কাপেই জীবন বদলে দেবে, এটাই প্রমাণিত।  নিজেকে সুন্দর করে তুলতে কে না চায় ? " সুন্দরের " ব্যাখ্যা দেওয়া সম্ভব না। তবে ঘরোয়া পদ্ধতিতে চটজলটি ওজন কমিয়ে নিজেকে আরও আকর্ষণীয় করে তোলা এখন সম্ভব। ওজন কমাতে ভেষজ চা অনেকেই খেয়ে থাকেন। তাই এক ভেষজ চা নিয়ে আলোচনা করছি যা  সুস্বাদু  ও সুস্বাস্থ্যের দুয়ের জন্যেই কার্যকরী ।

উপকরণ: 
১.  এক চা চামচ লেমন গ্রাস
২.  চার - পাঁচটি তুলসী পাতা
৩.  এক চা চামচ কাঁচা মৌরি
৪.  দুটো গোলমরিচ
৫.  দুটো এলাচ
৬.  ছোট এক টুকরো দারুচিনি

প্রণালী: 
এক কাপ গরম জলে উপরোক্ত উপকরণগুলি দিয়ে ৫ মিনিট কম আঁচে ফুটিয়ে নিলেই তৈরি সুস্বাদু ভেষজ চা। ভেষজ চা ওজন কমানোর কাজে সাহায্য করে আমরা জানি। এছাড়াও মেটাবলিজম বাড়াতেও উপকারী। ভেষজ চা 'কে সুস্বাদু করে তুলতে যেসব উপকরণ ব্যবহার করা উচিত সেগুলোও ওজন কমাতে সমান উপযোগী। মৌরি, বিপাকে সাহায্য করে। শরীরে মেদ ঝরিয়ে শরীরকে ঠান্ডা রাখে। গোলমরিচ, নতুন ফ্যাটকোশ তৈরিতে বাধা দেয়। এলাচ, মেটাবলিজম ঠিক রাখে, মেদ কমাতে কাজে লাগে এবং দারুচিনি ও মৌরির মতোই বিপাকে সাহায্য করে। তুলসী গলার সব রকম সমস্যা, শ্বাসনালী থেকে শ্লেষ্মাঘটিত সমস্যা দূর করে। 

সকল উপাদানের গুনাগুন জেনে নিলেন। এইবার চটপট বানিয়ে ফেলুন সুস্বাদু  ভেষজ চা  আর নিয়মিত দিনে তিনবেলা খাওয়ার পরে খান। আর অতিরিক্ত মেদ ঝরিয়ে হয়ে উঠুন আরও আকর্ষণীয়।

Wednesday, December 16, 2020

তুঁত ফল (Mulberry) এর উপকারিতা - অঙ্গন আমার প্রকৃতি

তুঁত ফল (Mulberry), যাকে আমরা রেশম মথের খাদ্য বলে জানি, স্বাস্থ্যকর জীবন যাপনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুমিষ্ট স্বাদযুক্ত এই ফলটি খুবই পুষ্টিকর। অনেকেই এই উদ্ভিদের রোপণ করে থাকেন। এই উদ্ভিদ থেকে লাল, কালো ইত্যাদি বিভিন্ন বর্ণের ফল পাওয়া যায়। তবে এর যে স্বাস্থ্য গুণাবলী রয়েছে, তা অনেকেরই অজানা।

তুঁতফলের পুষ্টির তথ্য (Rich in nutrition) -
তুঁত একটি ফ্যাটবিহীন ফল। এতে সোডিয়াম, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, জিঙ্ক এবং ভিটামিন এ, সি, ই, বি ৬, বি ৩, এবং কে ইত্যাদি খনিজ এবং ৮৮% জল রয়েছে। তুঁত ফলের মধ্যে রয়েছে ১.৪% প্রোটিন, ৯.৫% কার্বোহাইড্রেট এবং ১.৭% ফাইবার। অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি সমৃদ্ধ এই ফল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সহায়তা করে। তুঁত ফলগুলিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় তা ক্ষুধা হ্রাস করতে সহায়তা করে। এর ডায়েটরি ফাইবার হজম প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে চলতে, হৃদরোগের স্বাস্থ্যের উন্নতিতে এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়তা করে।

তুঁতের উপকারিতা (Incredible Health Benefits Of Mulberry Fruit) -
১) মালবেরি আয়রনে সমৃদ্ধ, তাই এর গ্রহণে শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি পায়, ফলে রক্তাল্পতা রয়েছে, এমন মানুষদের জন্য এই ফলটি অত্যন্ত উপকারী।

২) ভিটামিন এ এবং জিঙ্ক চোখের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। উভয়ই উপস্থিত মালবেরিতে – সুতরাং, চোখের স্বাস্থ্যের জন্য এই ফলটি খুবই প্রয়োজনীয়।

৩) এতে ক্যালসিয়াম এবং ভিটামিন কে রয়েছে, যা হাড়ের স্বাস্থ্যের জন্য ভাল।

৪) এই ফলে থাকা ফ্ল্যাভোনয়েড এবং ক্যারোটিনয়েডগুলি ত্বকের স্থিতিস্থাপকতা বাড়িয়ে তোলে এবং ত্বকের বলিরেখা ও দাগ দূর করে। তাই ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতেও মালবেরির জুড়ি মেলা ভার।

৫) প্রতিদিন একটি তুঁত ফল খেলে আপনার শরীরে চিরন্তন যৌবনের বজায় থাকবে। এতে থাকা ডায়েটারি ফাইবার শরীর থেকে খারাপ কোলেস্টেরল নির্গত করে।

৬) যারা ওজন কমাতে চান, তাদের জন্যও তুঁত ফল অত্যন্ত কার্যকর।

৭) এতে থাকা ফাইটোনিউট্রিয়েন্টগুলি ক্যান্সার কোষের বৃদ্ধিতে বাধা প্রদান করে। সুতরাং, ক্যান্সারের মতো রোগ নিরাময়েও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ফল।

৮) রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও তুঁত ফলের ক্ষমতা লক্ষণীয়। ফলে ডায়াবেটিস রোগীরাও নিশ্চিন্তে এই ফলটি খেতে পারেন।


নানা ধরনের ক্রোটন চাষ, কীভাবে পরিচর্যা করবেন - অঙ্গন আমার প্রকৃতি

নানা ধরনের ক্রোটন (Croton) – পরিচিতি, লাগানোর পদ্ধতি ও ব্যবহার ক্রোটন (Codiaeum variegatum) একটি অত্যন্ত জনপ্রিয় শোভাবর্ধক পাতা...